কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ এ ১০:২৪ PM
কন্টেন্ট: পাতা
গ্রাম আদালতে বিচারযোগ্য ফৌজদারী মামলাসমূহ
গ্রাম আদালতে সাধারণ ফৌজদারি মামলা, যেমন ছোটখাটো চুরি, মারধর, এবং হুমকি, ইত্যাদি বিচার করা যায়। তবে, কোনো মামলা যদি গুরুতর হয়, যেমন খুন, ডাকাতি, ধর্ষণ, বা অপহরণ, তাহলে গ্রাম আদালত তা সরাসরি বিচার না করে যথাযথ ফৌজদারি আদালতে প্রেরণ করতে পারে।
গ্রাম আদালতে বিচারযোগ্য কিছু ফৌজদারি মামলাঃ
দণ্ডবিধির অধীনে সংঘটিত ছোটখাটো অপরাধ, যেমন:
১। চুরি
২। ঝগড়া-বিবাদ
৩। মারামারী
৪। দাঙ্গা-হাঙ্গামা
৫। প্রতারনা
৬। ভয়ভীতি দেখানো বা হুমকি ,ধমক দেওয়া
৭। কোন নারীর শ্লীলতা হানীর উদ্দেশ্যে কথা বলা ,অঙ্গভঙ্গী বা কোন কাজ করা ।
৮। বল প্রয়োগ করে জখম করা ।
৯। গচ্ছিত কোন মূল্যবান সম্মত্তি আত্নসাৎ করা।
১০। উত্যাক্ত করা।
১১। বেআইনী সমাবেশ করা।
১২। কাউকে বেআইনী ভাবে আটক করে রাখা।
১৩। কাউকে আঘাত করা বা মারধোর করা ।
১৪। গবাদী পশু হত্যা করে ক্ষতি সাধন করা।
-আইনি জনসমাবেশ, যদি সেখানে ১০ জনের বেশি ব্যক্তি জড়িত না থাকে।
গুরুত্বপূর্ণ বিষয়:
যদি গ্রাম আদালত মনে করে যে কোনো মামলার বিচার গ্রাম আদালতে সম্ভব নয়, তবে তারা সেই মামলাটি পরবর্তী বিচারিক প্রক্রিয়ার জন্য উপযুক্ত ফৌজদারি আদালতে পাঠাতে পারে।